বনানীর আগুন নিয়ন্ত্রণে

বনানীর আগুন নিয়ন্ত্রণে
Advertisement
Advertisement

রাজধানীর বনানীতে ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়।

সাতটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। এ ছাড়া প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর