টাইম ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

টাইম ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে নিউইয়র্ক ভিত্তিক বিখ্যাত সাময়িকী ‘টাইম’। এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার প্রকাশিত এই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মতো বিশ্বনেতাদের নাম রয়েছে।

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিন লিখেছে, মাত্র কয়েক মাস আগেও তিনি লন্ডনের দক্ষিণ-পশ্চিমে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর ২০ বছর ক্ষমতার বাইরে থাকা এই নেতা গত ফেব্রুয়ারিতে এক বিশাল জনসমর্থন নিয়ে নির্বাচনে জয়লাভ করেন এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরে তিনি তার ভাগ্য পুনর্নির্ধারণ করেছেন।

তার এই বিজয় এমন এক সময়ে এসেছে যখন তিনি তার মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত।

আরও পড়ুন

ওই সময় টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের সাড়ে ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করা এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

টাইম তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, উচ্চ মূল্যস্ফীতি এবং যুব বেকারত্বের পাশাপাশি ভারতের সঙ্গে তলানিতে ঠেকে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা তার সামনে বড় চ্যালেঞ্জ।

যদিও অতীতের দুর্নীতির অভিযোগগুলো আদালত কর্তৃক খারিজ হয়েছে, তবুও দীর্ঘ প্রবাস জীবন শেষে ক্ষমতায় ফেরা তারেক রহমান এখন দেশের মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর