বঙ্গোপসাগরে ট্রলিং বোটসহ ৫৩ জেলে আটক

বঙ্গোপসাগরে ট্রলিং বোটসহ ৫৩ জেলে আটক
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে জব্দ মালামাল এবং আটক হওয়া জেলেরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরের মোহনা থেকে অবৈধ ট্রলিং বোটসহ ৫৩ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। সেন্টমার্টিনের কাছে সমুদ্র এলাকায় আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তিনটি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল এবং সাড়ে পাঁচ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে কোস্ট গার্ডের জাহাজ “সবুজ বাংলা” কক্সবাজারের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে দুইটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ছয় কোটি ২৮ লাখ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল ও তিন হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জেলেকে আটক করা হয়।’

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে কোস্ট গার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট চট্টগ্রামের বাঁশখালীর খাটখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দ করা বোটে তল্লাশি করে প্রায় ২৮ লাখ টাকার পাঁচটি ট্রলিং জাল ও আড়াইশ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক জেলেদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর