বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজের ৪ দিন পর জেলের মরদেহ উদ্ধার 

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজের ৪ দিন পর জেলের মরদেহ উদ্ধার 
Advertisement
Advertisement

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজের ৪ দিন পর জেলে কালাম পাইকারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে জেলেরা।

শনিবার দুপুরে বঙ্গোপসাগরের হাইরেরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে কুয়াকাটার জেলেরা।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার মধ্যরাত ৩টার দিকে বরগুনার তালতলী উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে দুর্ঘটনার শিকার হয়ে ১৩ জেলেসহ ডুবে যায় তালতলীর তপন জোমাদ্দারের মালিকানাধীন এফ বি মহিমা নামের ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১১ জেলেকে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় উদ্ধার করলেও নিখোঁজ ছিলের কালাম পাইকার ও শহিদ নামে দুই জেলে।

ট্রলারের মালিক তপন জোমাদ্দার জানান, ট্রলার ডুবিতে দুই জেলে নিখোঁজের পর থেকেই বঙ্গোপসাগরে মাছ শিকার করা জেলেদের কাছে অনুরোধ করেন তাদের উদ্ধারে। জেলেরা যে যেখানে মাছ শিকার করছিল সবাই খোঁজ রেখেছে। কিন্তু কালাম পাইকার ও শহিদের খোঁজ পায়নি। শনিবার দুপুরে কুয়াকাটার জেলেরা কালাম পাইকারের মরদেহ উদ্ধার করে তাকে জানায়।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মরদেহ হাইরেরচর এলাকা থেকে কুয়াকাটার জেলেরা উদ্ধার করেছে। মহিপুর থানায় আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করবে পুলিশ। নিখোঁজ আরেক জেলে শহীদের সন্ধানে এখনো কাজ করছে ট্রলার মালিক সমিতি, কোস্টগার্ড ও নৌবাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর