বংশালে পোশাক কারখানায় কর্মচারীর লাশ উদ্ধার

Advertisement
Advertisement

রাজধানীর বংশালে একটি পোশাক তৈরি কারখানা থেকে শামিম (২২) নামে এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামিমের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম।

শামিমের সহকর্মী মো. ফয়সাল জানান, তারা বংশাল নাজিরা বাজার চৌরাস্তা ইদ্রিস প্লাজার ৭ম তলায় ‘রাজু ফ্যাশন’ নামে পোশাক কারখানায় কাজ করেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে শামিম বাথরুমে ঢোকেন। দীর্ঘ সময় পরও বের না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে বাথরুমের দরজা ভেঙে তারা দেখতে পান, পানির লোহার পাইপের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন শামিম। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad