ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: দুদু

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: দুদু
সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘জিয়া পরিবার গণতন্ত্রের পক্ষে এবং দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। দেশ পরিচালনার জন্য জনগণের প্রতিনিধিদের নিয়ে একটি সংসদ গঠন করতে হবে। এটি কেবল নির্বাচনের মাধ্যমে সম্ভব, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্য কোনো পথ নেই। আমি আশা করি, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’

সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু আরও বলেন, ‘জিয়াউর রহমান যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, তেমনি পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশ পরিচালনা করেছিলেন এবং আধুনিক বাংলাদেশ গঠন করেছেন।’

আরও পড়ুন

তিনি উল্লেখ করেন, ‘পরবর্তী সময়ে দেশে আবার স্বৈরাচারের আবির্ভাব ঘটে, তখন খালেদা জিয়া নয় বছরের আন্দোলন সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। গত ১৫-১৬ বছর ধরে শেখ হাসিনার শাসনকালে দেশের স্বৈরাচার ছিল, তখন খালেদা জিয়া ও তারেক রহমান দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত। অনুষ্ঠানে বক্তব্য দেন ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রফিকুল ইসলাম ও ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর