সরকারের ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
একনেক সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। ছবি
Advertisement
Advertisement

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আবারও সরকারের ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগুরুত্বপূর্ণ বিবেচনায় প্রকল্প নেওয়ার পরামর্শ দেন তিনি।

রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, প্রধানমন্ত্রীর কাছে ১৭ টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে ১৫ টি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছয়টি নতুন সরকারের প্রকল্প।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে অকারণে দীর্ঘসূত্রতা পরিহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের অনেক প্রকল্প রিভিউ করার তাগিদও দিয়েছেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad