প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

রোববার সকাল ১১টায় সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে তারা সাক্ষাৎ করেন।

এ সময় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি রাজপরিবার ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর। সেই সঙ্গে আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে হাজীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিতসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতেও কথা বলেন তারেক রহমান ও সৌদি সরকারের প্রতিনিধিরা।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন।

এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর