প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখতে হবে: ফায়ার সার্ভিস ডিজি

প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখতে হবে: ফায়ার সার্ভিস ডিজি
সোমবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ জাহেদ কামাল। ছবি: বাসস
Advertisement
Advertisement

প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।

তিনি বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অপারেশন কাজের মাধ্যমে দেশের মানুষের প্রশংসা অর্জন করেছি। এ ধারা অব্যাহত রাখতে সকলকে নিজ স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে।’

মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহাপরিচালক আরও বলেন, ‘শুষ্ক মৌসুমে আগুনের ঘটনা কমানোর জন্য জনগণকে সচেতন থাকতে হবে।’ তিনি ফায়ার সার্ভিসের চলমান সচেতনামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন এবং আগুন প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

সভা শেষে মিয়ানমারে ভূমিকম্পে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ১০ জন সদস্যকে দেশটির সরকার কর্তৃক প্রেরিত স্মারক পদক হস্তান্তর করেন মহাপরিচালক। এরপর বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন পেশাগত প্রতিযোগিতায় বিজয়ী সদস্যদের এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

পুরস্কার হিসেবে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। চলিতি বছর প্রথমবারের মতো ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে এই পুরস্কারের আয়োজন করা হয়, যাতে কর্মীদের পেশাগত কাজে আরও উৎসাহিত করা যায়।

এ সময় পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর