পোস্তগোলায় ট্রাকচাপায় ২ অটোরিকশাচালক নিহত

পোস্তগোলায় ট্রাকচাপায় ২ অটোরিকশাচালক নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সিএনজি অটোরিকশাচালক।

বুধবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুরের বাসিন্দা অটোরিকশা চালক জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালীর সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)।

আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালক সুভাষ চন্দ্র (৩৬)। তার বাড়ি চাঁদপুর মতলব উপজেলায়।

আরও পড়ুন

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তার বাবা অটোরিকশা চালান। রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন। তখন একটি বড় ট্রাক এসে তাদের উপর উঠিয়ে দিলে জাকির হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। এ সময় ট্রাকের চাপায় কয়েকটি টং দোকানও ভেঙে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad