পুশইন রোধে কূটনৈতিক তৎপরতা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুশইন রোধে কূটনৈতিক তৎপরতা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কূটনীতির মাধ্যমে ভারত থেকে পুশইন বন্ধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে থেকে এই প্রচেষ্টা প্রতিহত করছে। পুশইন বন্ধে ইতিমধ্যে নয়াদিল্লিতে ১২-১৩টি চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা প্রেসক্লাব উদ্বোধন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘যেকোনো দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর সুস্পষ্ট নীতিমালা রয়েছে। আশা করি, ভারত সরকার সেই নীতি মেনে কাজ করবে এবং রাতের আঁধারে পুশইন করা থেকে বিরত থাকবে।’ বাংলাদেশে কোনো অবৈধ ভারতীয় নাগরিক থাকলে কূটনীতির নিয়ম মেনেই তাদের ফেরত পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রস্তাবিত জাতীয় বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার বিএনপি সরকার ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনবান্ধব, মানবিক ও নারীবান্ধব বাজেট।’ এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি অনেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ভ্যাট ও কর মওকুফ করা হয়েছে বলেও তিনি জানান।

সালথা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার ও বিএনপি নেতা আসাদ মাতুব্বর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad