পদ্মার ৩০ কেজি কাতল কিনল আমেরিকান প্রবাসী

পদ্মার ৩০ কেজি কাতল কিনল আমেরিকান প্রবাসী
পদ্মা থেকে ধরা বিশালাকার কাতল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে প্রায় ৩০ কেজির কাতল ধরা পড়েছে। মাছটি এক আমেরিকা প্রবাসীর কাছে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন জমির হালদার তার জালে আটকা পড়ে বিশাল এই মাছটি।

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনা হলে মুহূর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। বিশাল এই মাছটি এক নজর দেখতে আড়তে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা। আড়তে ওজন দেওয়ার পর দেখা যায় মাছটির ওজন ২৯ কেজি ৬০০ গ্রাম।

মৎস্য আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি প্রথমে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে এক আমেরিকা প্রবাসী মাছটি তার কাছ থেকে কিনে নেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে বর্তমানে পানি কমে যাওয়ায় বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এটি অত্যন্ত খুশির খবর যে, বিশাল আকৃতির কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলের নদীতে এখনো সমৃদ্ধ অবস্থায় আছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad