পদ্মা ও যমুনা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়

পদ্মা ও যমুনা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়
পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন দেশের দুই বৃহৎ সেতু-পদ্মা ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন রেকর্ড গড়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার সুফলে এই ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে।

২০২৫ সালের ৫ জুন পদ্মা সেতু দিয়ে সর্বমোট ৫২,৪৮৭টি যানবাহন পারাপার এবং এদিন সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লক্ষ ২৮ হাজার টাকা টোল আদায় হয়-যা সেতুটির ইতিহাসে এক অনন্য রেকর্ড।

অন্যদিকে, একই দিনে দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ ৬৪,২৮৩টি যানবাহন পারাপার এবং আদায় হয় সর্বোচ্চ ৪ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার ৮৫০ টাকা টোল। এটি যমুনা সেতুর ইতিহাসে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড।

আরও পড়ুন

সেতু কর্তৃপক্ষ আরো জানায়, এরআগে পদ্মা সেতুর উদ্বোধনী দিনে-২০২২ সালের ২৬ জুন, সর্বোচ্চ ৫১,৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ২০২৪ সালের ৯ এপ্রিল, যার পরিমাণ ছিল ৪ কোটি ৮৯ লক্ষ ৯৪ হাজার ৭শ’ টাকা।

অপরদিকে, যমুনা সেতুতে পূর্ববর্তী রেকর্ড ছিল ২০২৩ সালের ২৭ জুনে সর্বোচ্চ ৫৫,৬২১টি যানবাহন পারাপার এবং ২০২৪ সালের ১৪ জুনে সর্বোচ্চ টোল আদায় ৩ কোটি ৮৩ লক্ষ ৪৬ হাজার ২শ’ টাকা।

সেতু কর্তৃপক্ষ মনে করে, এই অর্জন দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় দক্ষতা, সমন্বয় এবং জনগণের সহযোগিতার এক উজ্জ্বল নিদর্শন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad