প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় সবাইকে উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
শনিবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ মনে করে সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্তক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে তাঁর বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া প্রত্যাশিত। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
বিবৃতিতে উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার পাশপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার আহবান জানায় সম্পাদক পরিষদ।


