নেই জাকের, পাঁচ পেসার নিয়ে বিশ্বকাপ দল বাংলাদেশের

নেই জাকের, পাঁচ পেসার নিয়ে বিশ্বকাপ দল বাংলাদেশের
লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। রোববার লিটন দাসের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের এই দলে জায়গা হয়নি জাকের আলী অনিকের। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে তার সাথে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও।

এছাড়া দলে নেই তেমন বড় কোনো চমক। বছরজুড়ে যে দলটা টি-টোয়েন্টি খেলেছে, তারাই যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আইরিশদের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলতে না পারলেও বিশ্বকাপ দলে ফিরেছেন তাসকিন আহমেদ। সহ-অধিনায়ক হয়ে যাচ্ছেন সাইফ হাসান। পাঁচ সদস্যের পেস আক্রমণে তাসকিনের সঙ্গী মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। স্পিনে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকের বাদ পড়াটা অবশ্য নিশ্চিতই ছিল। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও বেশ কয়েকবার সেই ইঙ্গিত দিয়েছেন। যদিও এর নেপথ্যে জাকেরের সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্মই দায়ী। গত এশিয়া কাপ থেকে রান খরায় ভুগছেন এই ডানহাতি ব্যাটার। শেষ ১০ ইনিংসে নেই কোনো ফিফটি, পাঁচ ইনিংসেই আউট হয়েছেন সিংগেল ডিজিটে।

আগামী ৭, ৯ ও ১৪ জানুয়ারি বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ খেলার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে প্রতিপক্ষ যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে খেলবে নেপালের বিপক্ষে।

আরও পড়ুন

সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিসিসিআইয়ের নির্দেশে শনিবার কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়াতে শুরু হয়েছে সমালোচনা। একইসাথে ভারতে খেলতে যাওয়ায় প্রেক্ষাপটে উঠেছে নিরাপত্তার প্রশ্নও। আলোচনায় এসেছে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেয়ার কথাও। যদিও এসব বিষয়াদি জানতে আইসিসি ও বিসিসিআইকে রোববার আনুষ্ঠানিক চিঠি দেবে বিসিবি।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস স্পোর্টস
টাইমস স্পোর্টস

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর