নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশু দুজন পুকুরে নামার পর আর ওপরে উঠছিল না। পরে একজনকে পানিতে ভাসতে এবং অন্যজনকে ডুবে থাকতে দেখে তারা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেন। কিন্তু নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো–কলেজ স্টেশন ছোট ঈদগাহ মাঠ নীলকুঞ্জ এলাকার জহুরুল ইসলাম মাসুদের মেয়ে তানহা আক্তার (৫) এবং একই এলাকার মতিউর রহমানের মেয়ে সাবরিন জান্নাত (৬)।

স্থানীয়দের জানিয়েছেন, বাড়ির পাশেই খেলতে খেলতে দুই শিশু কলেজ মাঠের দিকে যায়। সেখানে পুকুরপাড়ে খেলতে খেলতে তারা পানিতে নামে এবং দুর্ঘটনার শিকার হয়। কলেজ বন্ধ থাকায় প্রথমে বিষয়টি কেউ টের পায়নি।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad