নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার মিছিল
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নেতাকর্মীদের মিছিল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নেতাকর্মীরা ‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে মিছিল করেছেন।

শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সামনে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ‘রাজনীতি যার যার, শিক্ষা সবার’, ‘শিক্ষার অধিকার কেড়ে নেওয়া চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে ব্যবহৃত পোস্টারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি দেখা যায়।

মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

ক্যাম্পাসে সব মতের শিক্ষার্থীর সহাবস্থান, শিক্ষার অধিকার নিশ্চিত এবং সরকারি চাকরির নিয়োগে মেধাভিত্তিক ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর