‘নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত ভোটার নিবন্ধন করা যাবে’

‘নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত ভোটার নিবন্ধন করা যাবে’
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ সহ তিনটি অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব অধ্যাদেশে অনুমোদন দেওয়া হয়।

এর ফলে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যুক্তিসঙ্গত সময় পর্যন্ত যোগ্য ব্যক্তিরা ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ উন্মুক্ত হলো।

বিদ্যমান আইন অনুযায়ী ২ জানুয়ারির পরে ভোটার হিসেবে যোগ্য হয়ে ওঠা তরুণরা পরবর্তী মাসগুলোতে, এমনকি পরবর্তী বছরের মার্চ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হলেও তারা তাদের ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না।

ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সভায় ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ আরও দুটি খসড়া অধ্যাদেশ অনুমোদন করেছে, যা এখন আইনগত দিক যাচাই-বাছাই করা হবে ‘

খসড়া অনুমোদন পাওয়া অন্য দুটি অধ্যাদেশ হলো ‘মানব অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সংশোধন অধ্যাদেশ-২০২৫এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এ খসড়াতেও নতুন কী কী বিষয় রয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর