নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার: ফখরুল

নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে খালেদা জিয়ার: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করছেন রেজা কিবরিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বিভিন্ন গণমাধ্যমে ম্যডামকে নিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে, এটা সঠিক নয়। কেউ এতে বিভ্রান্ত হবেন না।’

একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এদিকে, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারও কথায় কেউ বিভান্ত হবেন না।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক ম্যাডামের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, তার চিকিৎসা চলছে, এটাই আপগ্রেড। আপনারা সবাই দোয়া করুন যেন, আল্লাহ যেন তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন সুস্থভাবে।

আরও পড়ুন

এর আগে, সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে ম্যাডামের শারীরিক অবস্থা জানতে চাইলে গণমাধ্যমকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। আল্লাহ তালার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি, আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন অসুস্থ হয়ে আমাদের মাঝে আসেন,’ যোগ করেন তিনি।

এদিকে, ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি আছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির তরফ থেকে জানানো হয়।
এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন।

এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসা কাজ চলছে।

এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান সর্বক্ষণ মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গেও তিনি যোগাযোগে সমন্বয় করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর