তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের

তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন বিএসএফের
সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া কয়েকজন বাংলাদেশি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪টি শিশু। তারা সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়।

আরও পড়ুন

পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে থাকছিলেন তারা। সাজা শেষ হওয়ার পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad