‘তীর’ ছুঁড়লেন জেফার

‘তীর’ ছুঁড়লেন জেফার
‘তীর’ গানের ভিডিওতে জেফার রহমান । ছবি: দেখো স্টুডিওস
Advertisement
Advertisement

নতুন গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী জেফার রহমান। এর শিরোনাম ‘তীর’। গানের পুরোটা সময় জুড়ে নেচেছেন তিনি। এতে তিন রঙের শাড়িতে ভিন্ন লুকে হাজির হয়েছেন এই তারকা। তার সঙ্গে নেচেছেন আট তরুণী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ইউটিউবে নিজের চ্যানেলে ‘তীর’ অবমুক্ত করেছেন জেফার। মন্তব্যের ঘরে তিনি জানিয়েছেন, ২০২১ সালের মার্চে গানটি সুর করেন। ২০২৪ সালের জুনে এই ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে।

‘তীর’ গানের ভিডিওতে জেফার রহমানের সঙ্গে নৃত্যশিল্পীরা । ছবি: দেখো স্টুডিওস

জেফার বলেন, ‘গান ও ভিডিও মিলিয়ে এই প্রকল্প আমার হৃদয়ের খুব কাছের। এটি পুরোপুরি নিরীক্ষাধর্মী কাজ। একজন শিল্পী হিসেবে নিজেকে আমি এভাবেই প্রকাশ করি, আমার মনের খোরাক জোগাই ও নতুন নতুন ভাবনা নিয়ে খেলতে চাই! আশা করি, দর্শক-শ্রোতারা মিউজিক ভিডিওটি উপভোগ করবেন। যদি ভালো না লাগে পরবর্তী গানের জন্য অপেক্ষা করুন! ধন্যবাদ।’

জেফার রহমান । ছবি: আইমান ভিজ্যুয়ালস

‘তীর’ গানটির কথা যৌথভাবে লিখেছেন জেফার ও আদিব কবির। সংগীতায়োজনে আদিব কবির। ভিডিওর কনসেপ্ট ও সৃজনশীল পরিচালনা করেছেন জেফার। ২ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন পার্থ শেখ। নৃত্য পরিচালনায় টিজে ফাইজা।

জেফারের গাওয়া সর্বশেষ প্রকাশিত গান ছিল গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ চলচ্চিত্রের ‘নিয়ে যাবে কি’। এর সুর তারই। এটি লিখেছেন বাঁধন, সংগীত পরিচালনায় মার্ক ডন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad