ডেমরায় ২টি বোমা উদ্ধার, গ্রেপ্তার ১

ডেমরায় ২টি বোমা উদ্ধার, গ্রেপ্তার ১
Advertisement
Advertisement

রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও সোয়াতের যৌথ অভিযানে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার এবং সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে এ ঘটনা ঘটে।

সিটিটিসি এডিসি মাইনুদ্দিন চৌধুরী এবং পুলিশের শ্যামপুর জোনের এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে টাইমস অব বাংলাদেশকে জানান, দুটি বোমাই নিষ্ক্রিয় করা হয়েছে ।

গ্রেপ্তার যুবকের নাম জুয়েল ভুঞা (২৬)। তিনি নরসিংদীর শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে। অন্যদিকে, আটক আরিফ চৌধুরী (২৪) নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম অফিসারের (এটিও) একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েল ভুঞার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তার কাছ থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ছয় ইঞ্চি লম্বা দুটি বোমা উদ্ধার করা হয়।

খবর পেয়ে ডেমরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ও আটক দুজনকে ডেমরা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান বলেন, ‘আমরা বিকাল ৫টার দিকে খবর পাই। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad