ঝালকাঠিতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) উদ্যোগে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছয় শতাধিক বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বই বিতরণ উপলক্ষে মীরাকাঠি সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেসিআইর বরিশাল অঞ্চলের প্রেসিডেন্ট ফারজানা আক্তার সেতু।
তিনি বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর পাঠ্যবইয়ের বাইরেও অন্য বই পড়া প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জেসিআইর পক্ষ থেকে ছয় শতাধিক বই বিতরণ করেছি। আশা করছি, এই বইগুলো পড়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারবে।’
সভায় আরও বক্তব্য রাখেন, শিক্ষক শেখ শহিদুল ইসলাম ও সুনীল বরণ হালদার।
বই পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো কীর্ত্তিপাশা ইউনিয়নের কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয়, মীরাকাঠি সুলতান হোসেন খান মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আযাহারিয়া দাখিল মাদ্রাসা ও রাজা আব্দুল শুক্কুর হিপস কোরআন হাফিজি মাদ্রাসা।


