কিশোরগঞ্জের নিকলীতে হাওরের পানিতে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুল গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। কাঁঠালিয়া এলাকায় তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুলসহ তিনজন গোসল করতে নামলে একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খুঁজেও তার সন্ধান পাননি।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হওয়ায় শুক্রবারের মতো অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে বলে জানান ওসি।


