জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
জ্বালানি তেল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অব্যাহত লোকসান এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। এতদিন ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিপিসি’র প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ডিজেলে প্রতি লিটারে ৮৯ টাকা লোকসান গুনতে হচ্ছে, যা দৈনিক প্রায় ১০৯ কোটি টাকা। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মূল্য কম থাকায় তেল পাচারের ঝুঁকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচি সচল রাখতে দাম বাড়ানোর বিকল্প ছিল না।

মূল্যবৃদ্ধির ফলে বার্ষিক প্রায় ১০ হাজার কোটি টাকার লোকসান কমানো সম্ভব হবে বলে আশা করেছে বিপিসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad