জাপা সম্পর্কে ‘মানুষের আস্থায় ফাটল’ ধরেছে: চুন্নু

জাপা সম্পর্কে ‘মানুষের আস্থায় ফাটল’ ধরেছে: চুন্নু
Advertisement
Advertisement

জাতীয় পার্টি সম্পর্কে সাধারণ মানুষের ‘আস্থায় ফাটল’ ধরেছে বলে মন্তব্য করেছেন দলের একাংশের মহাসচিব মজিবুল হক চুন্নু।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে দলের দশম কাউন্সিলের শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন।

জাপা নেতা মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, বিগত দিনে দলের ভেতরে অনৈক্য, নেতৃত্বের সংকট ও “মনোনয়ন বাণিজ্য” আমাদের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে। এতে সাধারণ মানুষের “আস্থায় কিছুটা হলেও ফাটল” ধরেছে, যা ফিরিয়ে আনা সময়ের দাবি।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন সময় দলের তৃণমূলের সাথে আলাপ করে জেনেছি, তাদের চাহিদা ও স্বপ্ন কী? দীর্ঘদিন ধরে দলের অঙ্গ সংগঠনগুলোকে আমরা নতুনভাবে সাজিয়েছি। দলে নতুন কর্মী সংযোজন করেছি। নিষ্ক্রিয় কর্মীদের সক্রিয় করার চেষ্টা করেছি। সব মিলিয়ে জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।’

জাপা মহাসচিব ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরার পাশাপাশি তার বক্তব্যে আগামীর বাংলাদেশের উন্নয়নের নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

আরও পড়ুন

সকালে শুরু হওয়া জাপার কাউন্সিল থেকে দেশ, মানুষ ও দলকে বাঁচানোর লক্ষ্যে সবাইকে ‘নতুনভাবে ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানান বক্তারা।

এ সময় জাপা’র প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের ছোটভাই ও দলের চেয়ারম্যান (আদালতের রায়ে কার্যক্রম স্থগিত) জিএম কাদেরের বিরুদ্ধে ‘স্বৈরাচারি মনোভাব ও গঠনতন্ত্রবিরোধী’ নানা কার্যকলাপের অভিযোগ আনেন বক্তারা।

কাউন্সিলে অন্যানের মধ্যে উপস্থিত আছেন দলের একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, লিয়াকত হোসেন খোকা, এইচএম গোলাম রেজা, সাবেক জাপা নেতা ও বর্তমান জাপা মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রমুখ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের সাবেক মহাসচিব এবং বর্তমানে জাতীয় পার্টি (জেপি)-এর সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।

কাউন্সিল উপলক্ষ্যে সকাল থেকে ইমানুয়েল কনভেনশন সেন্টারে এসে উপস্থিত হন কয়েক হাজার নেতাকর্মী।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad