চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে হাসপাতালে যুবক

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদ্যপানে হাসপাতালে যুবক
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতিমা বিসর্জনের সময় অতিরিক্ত দেশীয় মদ পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়ন (২৫) নামের এক যুবক।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকালে প্রতিমা বিসর্জন চলাকালে অতিরিক্ত পরিমাণে দেশীয় মদ পান করেন নয়ন। কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার দুলাভাই ও স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহবুবা মুস্তারীন মৌ বলেন, বিকালে অসুস্থ অবস্থায় নয়নকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, তিনি মদ পান করেছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণের জন্য পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad