চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ববিতা (২৭) আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ও সানোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ববিতা তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। শুক্রবার রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাবার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ববিতাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনা নিয়ে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad