চট্টলা এক্সপ্রেসে আগুন: ৪ সদস্যের তদন্ত কমিটি

চট্টলা এক্সপ্রেসে আগুন: ৪ সদস্যের তদন্ত কমিটি
ট্রেনের দুটি বগিতে আগুন জ্বলছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চট্টলা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার পরপরই এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) প্রধান করে চার সদস্যের কমিটি এরইমধ্যে কাজ শুরু করেছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত শেষ হলে নিশ্চিত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, একই দিন সকাল পৌনে ৭টার দিকে ফৌজদারহাটের বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে কিছু সময় রেল চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad