চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
ফাইল ফটো
Advertisement
Advertisement

টানা বর্ষণ, বন্যা পরিস্থিতির অবনতি এবং বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

​শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এর আগে আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) ১১ জুলাইয়ের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

​স্থগিত হওয়া এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

​বোর্ডের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনা দিয়ে আরও জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে স্থানীয়ভাবে পরীক্ষা স্থগিতের বিষয়টি প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা দ্রুত এই তথ্য জানতে পারেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর