গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান

গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
গুলশান বিভাগের নতুন ডিসি রুহুল কবীর খান। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে মোহাম্মদ রুহুল কবীর খানকে।

সোমবার ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

সম্প্রতি গুলশান-১ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গত ১৬ সেপ্টেম্বর গুলশান বিভাগের তৎকালীন ডিসি এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

একই দিনে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়েছিল। তৎকালীন ডিসিকে সরানোর পর খালি থাকা ওই পদে নতুন ডিসি হিসেবে পদায়ন করা হলো রুহুল কবীর খানকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad