খুলনায় বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার

খুলনায় বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনার খালিশপুরের নতুন কলোনি এলাকা থেকে মো. জাবেদ (৪৫) নামে এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে পুলিশ।

জাবেদ খালিশপুর থানার এনএফ-৭৭, রোড নম্বর-২১২ এলাকার বাসিন্দা। তার বাবা মৃত সাব্বির ও মা মৃত শাহিদা বেগম।

স্থানীয়রা জানান, জাবেদ মাছ বিক্রির ব্যবসা করতেন। দীর্ঘদিন ধরে তিনি একাকী বসবাস করতেন। অতীতে মাদকাসক্তির কারণে তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছিল। তার স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যরা তার সঙ্গে থাকতেন না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad