খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল জয়ন্তী উদযাপন

খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল জয়ন্তী উদযাপন
জরুল সংগীতে অবদানের জন্য শিল্পী খায়রুল আনাম শাকিলকে সন্মাননা দেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement
খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখা শনিবার বিকাল ৪ টায় কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী এবং ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার একশত বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নজরুল সংগীতে অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং শিল্পী মাহমুদুল হাসান সম্মাননা প্রদান করা হয়। পরিষদের সভাপতি অধ্যাপক সাধন ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বি এল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান, শিল্পী খায়রুল আনাম শাকিল, শিল্পী মাহমুদুল হাসানসহ অন্যান্য শিল্পী ও কলা-কুশলীরা প্রমুখ।
আলোচনা শেষে সংগীতানুষ্ঠানে অংশ নেন খায়রুল আনাম শাকিল, মাহমুদুল হাসান এবং স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মিনা মিজানুর রহমান।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad