কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
শফিউর রহমান শুভ ও হীরা মিয়া।
Advertisement
Advertisement

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে হিরা মিয়া (২৮) এবং রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্বেশ্বর গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে সফিউর রহমান শুভ (২৩)।

নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম শহরের দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের কয়েকজন আরোহী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরে হিরা মিয়া ও সফিউর রহমান শুভর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর