কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে সাবেক বিএনপি নেতা আহত

কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে সাবেক বিএনপি নেতা আহত
গুলিবিদ্ধ বিএনপির সাবেক নেতা শফিকুর রহমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কলাবাগানের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমান ওই এলাকায় ফুটপাতে জুতার দোকানে জুতা সরবরাহের কাজ করেন।

তিনি জানান, কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। রাতে ওই ব্যক্তিরা তাকে এলাকায় পেয়ে পুনরায় চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরেননি—তা জানতে চায়। একপর্যায়ে তারা শফিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে আহত অবস্থায় শফিকুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান জুতার দোকানদার মনির হোসেন। চিকিৎসকরা জানান, তার বাম হাতের তালুতে গুলি লাগে। তবে বর্তমানে অবস্থা আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম হাতের তালুতে আঘাত রয়েছে।

এ বিষয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলেও জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad