কলমাকান্দায় পুকুরে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু

কলমাকান্দায় পুকুরে ডুবে ১৪ মাসের শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের রাহাত আলী ও নুরনাহার বেগম সন্তান।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে সাদিয়া সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশী সালমা বেগম শিশুটিকে খুঁজতে শুরু করেন। পরে পুকুরের পানিতে কিছু অস্বাভাবিকতা দেখে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাক দেন।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুকুরে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে সাদিয়ার নিথর দেহ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিনা আক্তার সেতু পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad