এমবাপ্পের পাশে দেম্বেলে, মেসিকে নিয়ে সতর্কবার্তা

এমবাপ্পের পাশে দেম্বেলে, মেসিকে নিয়ে সতর্কবার্তা
উসমান দেম্বেলে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সমালোচকদের কড়া জবাব দিয়েছেন উসমান দেম্বেলে। একই সঙ্গে বয়স বাড়লেও আর্জেন্টিনার লিওনেল মেসিকে হালকাভাবে না নিতে প্রতিপক্ষদের সতর্ক করেছেন এই ফরাসি উইঙ্গার।

সম্প্রতি মাইকেল অলিসের সঙ্গে ফ্রান্সের অনুশীলন ক্যাম্প ছেড়ে স্পেনে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন এমবাপ্পে। স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিস্তোর সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়া এবং রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফ আলভারো আরবেলোয়ার এক সদস্যের সঙ্গে বিরোধের খবরও তাকে আলোচনায় রেখেছে।

এই সমালোচনাকে মাত্রাতিরিক্ত মনে করেন পিএসজি উইঙ্গার দেম্বেলে। তিনি বলেন, ‘ওর প্রতি অন্যায় করা হচ্ছে। কিলিয়ানকে নিয়ে একটু বেশিই সমালোচনা হয়। ও একজন অসাধারণ খেলোয়াড়, মাঠের বাইরেও চমৎকার মানুষ। অনেক দিন ধরে ওকে চিনি।’

ফ্রান্স অধিনায়কের পাশে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ‘নামটা এমবাপ্পে বলেই এত সমালোচনা। ওর প্রতি এতটা কঠোর হওয়া ঠিক নয়।’

মাঠের বাইরে এমবাপের প্রতিটি পদক্ষেপ নিয়ে অতিরিক্ত কাটাছেঁড়ার সমালোচনা করে ডেম্বেলে বলেন, ‘ও জুতার ফিতা বাঁধল কি বাঁধল না, মোজা টেনে তুলল কি তুলল না সবকিছু নিয়েই মাতামাতি হয়। এটা বড্ড বেশি। দিনশেষে ও একজন মানুষ, পাশাপাশি দারুণ প্রতিভাবান খেলোয়াড়।’

আরও পড়ুন

বিশ্বকাপের অন্যতম ফেবারিট ফ্রান্স দলের ভেতরে এমবাপের অবস্থান অত্যন্ত মজবুত উল্লেখ করে দেম্বেলে বলেন, ‘জাতীয় দলে আমাদের সঙ্গে ওর সম্পর্ক চমৎকার। ও আমাদের নেতা, দলের অধিনায়ক, ভীষণ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

সতীর্থের ঢাল হওয়ার পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ডেম্বেলে। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে তিনি বলেন, ‘মেসি সম্ভাব্য সব ট্রফি জিততে পারে। বার্সেলোনায় ওকে দেখেছি। বয়স কোনো বিষয় নয়। ও আমার দেখা ইতিহাসের সেরা ফুটবলার।’

৩৮ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন মেসি। এই বয়সেও মেসি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন উল্লেখ করে দেম্বেলে বলেন, ‘ও এখনো সমান বিপজ্জনক। এই বয়সেও ওকে আটকানো কঠিন। বয়স বাড়লেও ওর দক্ষতা কমেনি। আমাদের সতর্ক থাকতে হবে, ও আবারও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে।’

সব বিতর্ক পাশ কাটিয়ে এমবাপ্পের নেতৃত্বেই ফ্রান্স ট্রফি জয়ের লড়াইয়ে নামবে। দেম্বেলের এই বক্তব্য প্রমাণ করে, বাইরের সব সমালোচনা সামলে পুরো দল তাদের অধিনায়কের পেছনে একতাবদ্ধ রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর