এবার পরিচালনায় জিয়াউল হক পলাশ

এবার পরিচালনায় জিয়াউল হক পলাশ
ছবি: জিয়াউল হক পলাশের ফেসবুক পেজ থেকে
Advertisement
Advertisement

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছেন জিয়াউল হক পলাশ। অভিনয়ের পরিচয়ের বাইরে এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা।

সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান পলাশ। সেখানে তিনি বলেন, পরিচালক হিসেবে কাজ করার জন্য এরই মধ্যে দুটি গল্প প্রস্তুত করেছেন। তবে সরাসরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে যাচ্ছেন না তিনি।

পলাশের পরিকল্পনা অনুযায়ী, বড় পর্দায় কাজ শুরুর আগে একটি ফিকশন, একটি ওয়েব ফিল্ম ও একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন। এসব কাজের অভিজ্ঞতা নেওয়ার পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন তিনি।

অভিনয়জীবনের আট বছর পেরিয়ে নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন জিয়াউল হক পলাশ। এবার অভিনয়ের পাশাপাশি নির্মাণের মাধ্যমেও নিজের সৃজনশীলতা তুলে ধরতে চান ‘কাবিলা’খ্যাত এই অভিনেতা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর