এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: সংসদে ক্ষোভ

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: সংসদে ক্ষোভ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পথযাত্রা’র সমাবেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

গতকাল সাভারের ওই সমাবেশে যোগ দিতে গিয়ে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপিসহ কেন্দ্রীয় নেতারা জীবননাশের ঝুঁকিতে পড়েন।

মঙ্গলবার বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান সংসদ সদস্য আখতার হোসেন। এদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদকে আশ্বস্ত করে বলেছেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংসদে ঘটনার বিবরণ দিয়ে আখতার হোসেন বলেন, ‘নেতারা মঞ্চে ওঠার ঠিক আগমুহূর্তে রহস্যজনকভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। অন্ধকারেই বক্তব্য চলাকালে হঠাৎ শ্রোতাদের মাঝে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।’ এতে বহু মানুষ রক্তাক্ত ও গুরুতর আহত হন। চরম বিশৃঙ্খলার কারণে সমাবেশ সংক্ষিপ্ত করে নেতারা থানায় যোগাযোগ করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা যখনই জুলাইয়ের চেতনা নিয়ে কর্মসূচি ঘোষণা করি, তখনই একটি নির্দিষ্ট মহল বাধা দেওয়ার অপচেষ্টায় মেতে ওঠে।’ এর আগেও তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। জনাকীর্ণ সমাবেশে অপরাধীদের এই তৎপরতার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের স্পষ্ট ব্যাখ্যা ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন তিনি।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘সাভারের ঘটনাটিকে সরকার অত্যন্ত গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করছে।’ এই অনাকাঙ্ক্ষিত হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর