এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
Advertisement
Advertisement

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে মনোনয়ন ফরম বিতরণ শুরু করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে আনুষ্ঠানিকভাবে চলতে শুরু করল দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপির মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে সোমবার রাতে হঠাৎ করেই গুঞ্জন ওঠে যে, ৩০০ আসনে মনোনীতদের তালিকা ঘোষণা করেছে এনসিটি। বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল আসনের নাম উল্লেখ করে মনোনীত নেতার নামসহ ব্রেকিং নিউজও প্রচার করে। তবে এনসিপির নেতারা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন।

এ ঘটনার তিন দিনের মাথায় মনোনয়ন ফরম বিতরণের ঘোষণা এল দলের পক্ষ থেকে।

আরও পড়ুন

পাটওয়ারী জানান, মনোনয়ন ফরম সংগ্রহের জন্য তিনটি সুবিধা থাকবে। প্রত্যাশীরা চাইলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সরাসরি ফরম সংগ্রহ করতে অথবা অনলাইনের মাধ্যমে সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ ছাড়া উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমেও ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।

মনোনয়ন ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেউ চাইলে ইচ্ছামতো এর মূল্য বৃদ্ধি করতে পারবেন। তবে, বিশেষভাবে জুলাই যোদ্ধাদের জন্য ফরমের মূল্য নির্ধারিত হয়েছে দুই হাজার টাকা।

এনসিপির এই নেতা আরও বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে। যোগ্য প্রার্থীদের জন্য থাকবে মনোনয়নের ব্যবস্থা। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ নভেম্বর।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর