মাদারীপুর বিএনপির জাহান্দার আলীর সমর্থকদের বিক্ষোভ

মাদারীপুর বিএনপির জাহান্দার আলীর সমর্থকদের বিক্ষোভ
মাদারীপুর-শরীয়তপুর সড়কের চৌরাস্তায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন জাহান্দার আলীর সমর্থকরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করেছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার বিকালে মাদারীপুর-শরীয়তপুর সড়কের চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়।

সমর্থকরা বলছেন, মাদারীপুর-২ আসনে (রাজৈর উপজেলা ও সদর উপজেলার একাংশ) বিএনপির পরীক্ষিত নেতা হিসেবে জাহান্দার আলী জাহানকে মনোনয়ন দেওয়া উচিত বলে তারা মনে করেন। তাদের প্রত্যাশা, বিএনপি বিষয়টি বুঝবে এবং তাদের নেতাকে মনোনয়ন দেবে।

তবে এই আসনে জাহান্দার আলী জাহানকে মনোনয়ন না দেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

বিক্ষোভে অংশ নেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad