নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা। তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আনোয়ার পাশা সাবেক ডিজি এএসএম হুমায়ুন কবীরের স্থলাভিষিক্ত হলেন।

এএসএম হুমায়ুন কবীরকে গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।


