এএফডব্লিউসি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পুলিশ সদর দপ্তর পরিদর্শন

এএফডব্লিউসি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পুলিশ সদর দপ্তর পরিদর্শন
ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের পুলিশ সদর দপ্তর পরিদর্শন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি-২০২৬) প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশ সদর দপ্তর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেনানিবাসের এনডিসির এই প্রতিনিধিদলটি পুলিশ সদরদপ্তরে আসে।

পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমান। এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের নেতৃত্বে এই প্রতিনিধিদলে এএফডব্লিউসি কোর্সের ৬২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় অতিরিক্ত আইজি মো. মুশফেকুর রহমান বলেন, দেশের যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসঙ্গে কাজ করে থাকে। এ ধরনের পরিদর্শনের ফলে সশস্ত্র বাহিনী এবং পুলিশের মধ্যে বিদ্যমান পেশাগত সম্পর্ক আরও সুসংহত হবে।

সভার শুরুতে ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম পুলিশের ইতিহাস, ঐতিহ্য, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনের শেষভাগে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর