ঈদুল আজহায় কারাগারে বিশেষ খাবার

ঈদুল আজহায় কারাগারে বিশেষ খাবার
Advertisement
Advertisement

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কারাগারে বন্দী ও কয়েদিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদের দিনটিতে কারাগারের অভ্যন্তরে উৎসবের আমেজ বজায় রাখতে উন্নতমানের খাবার পরিবেশন করবে কারা কর্তৃপক্ষ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালের নাস্তায় বন্দীদের দেওয়া হবে পায়েশ অথবা সেমাই এবং মুড়ি।

দুপুরের বিশেষ মেন্যুতে থাকবে সুগন্ধি পোলাও, কোরবানির গরুর মাংস অথবা খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, ডিম, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি। এরপর রাতে স্বাভাবিক খাবারের অংশ হিসেবে থাকবে সাদা ভাত, মাছ এবং আলুর দম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাবারের পাশাপাশি বন্দীদের মানসিক আনন্দ জোগাতে প্রতিটি কারাগার তাদের নিজস্ব সাধ্য ও সক্ষমতা অনুযায়ী বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করবে।

এ ছাড়া ঈদের এই বিশেষ দিনে বন্দীদের সঙ্গে তাদের পরিবার ও দর্শনার্থীদের সাক্ষাৎ প্রক্রিয়া সুন্দর এবং নির্বিঘ্ন করতে কারাগারগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর