অসুস্থ মঈন খান হাসপাতালের সিসিইউতে

অসুস্থ মঈন খান হাসপাতালের সিসিইউতে
Advertisement
Advertisement

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করায় আব্দুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

অন্যদিকে বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সেখান থেকে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) আনা হয়। দুপুরে তাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

দুই মন্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি ও তাদের পরিবারের সদস্যরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad