অভিনয় মঞ্চেই লুটিয়ে পড়লেন মাহমুদুল ইসলাম সেলিম

অভিনয় মঞ্চেই লুটিয়ে পড়লেন মাহমুদুল ইসলাম সেলিম
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কানাডার টরন্টোতে মঞ্চনাটকে অভিনয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছেন বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম।

স্থানীয় সময় ৩১ অক্টোবর সন্ধ্যা ৮টার দিকে ‘প্রাচ্য প্রতিচ্য’-এর প্রযোজনায় ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের সময় মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সেলিম গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ঘটনার সময় দর্শকে পরিপূর্ণ ছিল মিলনায়তন। মঞ্চে অভিনয়ের মধ্যে প্রিয় শিল্পীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় দর্শকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবরটি জানাজানি হলে টরন্টোসহ কানাডার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়।

আরও পড়ুন

সেলিমের স্ত্রী লাভলী বেগম তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরাও তার সুস্থতা কামনা করছেন।

মাহমুদুল ইসলাম সেলিম বাংলাদেশের মঞ্চনাটক, টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশনায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। কানাডায় বসবাস করেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন তিনি। তার অভিনয় ও নির্দেশনায় প্রবাসের মঞ্চে বাংলা নাটকের চর্চা সমৃদ্ধ হয়েছে।

তার অসুস্থতার খবরে টরন্টোর নাট্যাঙ্গনেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সহকর্মী, দর্শক ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad