শনিবারের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে, আগামী রোববার থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা।
বুধবারের বিক্ষোভ কর্মসূচি শেষে ঢাকা কলেজের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।
তারা বলেন, রাজধানীর সাতটি কলেজে নিয়ে একটি স্বতন্ত্র ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রক্রিয়াটি অনেকদিন ধরে ঝুলে আছে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় জটিলটা বাড়ছে। শিক্ষার্থীরাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা বলেন, ‘শনিবারের মধ্যে অধ্যাদেশ জারি না করলে রোববার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা অবস্থান নেব।’


