সকাল আটটায় স্কুলের গেট দিয়ে যখন শরিফ (ছদ্মনাম) ভেতরে প্রবেশ করেন, তখন তিনি একজন মানুষ গড়ার কারিগর। কিন্তু রাত দশটায় যখন তিনি শেষ ব্যাচের কোচিং করিয়ে বাসায় ফেরেন, তখন তিনি কেবল এক ক্লান্ত ও বিপর্যস্ত মানুষ। মাত্র ১২,৫০০ টাকা বেতনে নিয়োগ পাওয়া শিক্ষকের কাছে জীবনের হিসাব আর আদর্শের সংঘাত এখন নিত্যদিনের সঙ্গী। এটি কেবল শরীফের একার গল্প নয়! বাংলাদেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থার ওপর দাঁড়িয়ে থাকা হাজার হাজার শিক্ষকের রূঢ় বাস্তবতা। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ। অথচ বেসরকারি শিক্ষকদের বড় একটি অংশের বেতন রয়ে গেছে তলানিতে। বেসরকারি এমপিওভুক্ত একজন এন্ট্রি লেভেলের শিক্ষকের…
Author: প্রফেসর বদরুল ইসলাম
Read More

