রাজধানীর যানজটের চাপ কমাতে কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে দিয়ে (ডাইভারশন) দেওয়া হয়। তবে সাময়িক এই উদ্যোগ বাস্তবে কতটা সুফল আনছে—তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞদের অনেকে। নগর বিশেষজ্ঞরা বলছেন, সড়কে অতিরিক্ত যান চলাচল ছাড়াও একই সড়কে নানান গতির যান, সারিবদ্ধতা বা লেইন অনুসরণ না করা, নগরীর কয়েকটি স্থানে রেল ক্রসিং—ইত্যাদি ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়াও সমন্বয়হীনভাবে বিভিন্ন সড়কে খোঁড়াখুঁড়ি সৃষ্টি করছে প্রতিবন্ধকতা। মোহাম্মদপুরের বাসিন্দা মিতুল আহমেদ তেজগাঁও শিল্পাঞ্চলে একটি বেসরকারি অফিসে কাজ করেন। টাইমস অব বাংলাদেশকে তিনি বলছিলেন, ‘আগে অফিস শেষে বাইক নিয়ে তেজগাঁও-বিজয় সরণি ফ্লাইওভার হয়ে সোজা উড়োজাহাজ সিগন্যাল হয়ে লেক রোড দিয়ে বাসায় সহজেই পৌঁছে যেতাম।’…
Author: আরেফিন তানজীব
রাজধানীর ব্যস্ত ফার্মগেট এলাকার ফুটওভারব্রিজের দুটি চলন্ত সিঁড়ি প্রায় তিন বছর ধরে বিকল। পথচারীদের সড়ক পারাপার সহজ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে এসব সিঁড়ি বসানো হলেও রক্ষাণাবেক্ষণের অভাবে তা এখন দৃষ্টিপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া হকারদের উৎপাত ও নোংরা-আবর্জনার বিড়ম্বনা তো আছেই। নিয়মিত এই ব্রিজ ব্যবহারকারী পথচারীরা চলন্ত সিঁড়ির অচলাবস্থায় অসন্তোষ প্রকাশ করছেন। কবে এসব চলন্ত সিঁড়ি আবার সচল হবে, সংশ্লিষ্ট কেউই তা নির্দিষ্ট করে বলতেও পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবতা বর্জিত এমন উচ্চাভিলাষী প্রকল্প কোনো মতেই জনকল্যাণমূলক নয়। (সিজান পয়েন্ট সংলগ্ন) ২০৬ ফুট দীর্ঘ এই ব্রিজটি এখন রাষ্ট্রীয় অর্থের অপচয়ের দৃশ্যমান উদাহরণ। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে ঢাকা…
বার্ন ইউনিটের ভেতরে দগ্ধ সন্তানের আর্তনাদ, বাইরে পিতা-মাতার আহাজারি। এক হৃদয়বিদারক দৃশ্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৪৮ জন দগ্ধকে আনা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে। দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আর তাদের সকলের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার বিকেলে দেখা যায়, সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারদিক। আইসিইউতে ভর্তি দগ্ধদের অনেকের ৩০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত শরীর পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগের ভেতরে চিকিৎসা চলছে ১১ বছর বয়সী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিদ হাসান…
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করিডোরে ঘেমে উঠেছেন রাজন বিশ্বাস। হাতে বাবার প্রেসক্রিপশন, চোখে উদ্বেগের ছাপ। পাশে নিঃশব্দে বসে আছেন বৃদ্ধ বাবা প্রশান্ত বিশ্বাস। রাজন বললেন, ‘কলকাতায় অপারেশনের তারিখ ছিল এপ্রিলের শুরুতে। সব প্রস্তুত ছিল, শুধু ভিসাটাই পাইনি। তারপর ঢাকার পাঁচটা জায়গায় ঘুরেও লাভ হয়নি। এখন এখানে চিকিৎসা করাতে খরচ প্রায় দ্বিগুণ।’ বগুড়া থেকে স্বামীকে নিয়ে আসা রোকেয়া বেগম তিন সপ্তাহ ধরে একটি তারিখের অপেক্ষায়। ‘ভারতে যেতে পারলে হয়তো এখন সার্জারির পরে বিশ্রামে থাকতেন,’ বললেন ক্লান্ত কণ্ঠে। নড়াইলের মিজানুর রহমানের হাতেও ভারতের অ্যাপোলো হাসপাতালের প্রেসক্রিপশন, কিন্তু মুখে দীর্ঘশ্বাস, ‘সব ঠিক ছিল, শুধু ভিসাটা জটিল হয়ে দাঁড়াল। ঢাকায় সিরিয়াল পাওয়াটাও এখন যুদ্ধ।’…
দেশে বর্তমানে চালের বাজারে চলছে অস্থিরতা। দুই সপ্তাহ ধরে মিলমালিকরা খুচরা ও পাইকারি বাজারে চালের দাম প্রতি কেজিতে গুণগত মানভেদে তিন থেকে আট টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। আর এটা সম্ভব হয়েছে সরকারি নজরদারির ঘাটতিতে। যদিও সরকার দাবি করছে, তারা বাজার পর্যবেক্ষণ করছে যাতে দাম আর না বাড়ে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সরকারি নজরদারি বাড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মজুতদারি রোধ করা সম্ভব। জানা গেছে, যখন কৃষকদের কাছে ধান থাকে, তখন বাজারে চালের দাম কম থাকে। কিন্তু ব্যবসায়ীরা যখন নিয়ন্ত্রণ নেন, তখন দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়। কৃষকদের হাত থেকে ধান চলে যাওয়া পর্যন্ত ধানের দাম কমিয়ে রাখে মিলাররা, এরপর চালের দাম বাড়িয়ে…
বিশ্বের তৃতীয় সর্বাধিক দূষিত শহর ঢাকা। আর এ তালিকায় দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ দূষণ হাজার হাজার শিশুকে মৃত্যুর ঝুঁকি এবং আজীবন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলছে, বলছেন বিশেষজ্ঞরা। বিষাক্ত বাতাস শিশুদের স্নায়ুবিক বিকাশের ক্ষতি করছে এবং তাদের মানসিক সক্ষমতা নষ্ট করছে, পাশাপাশি শ্বাসযন্ত্রের প্রদাহ তৈরি করছে। যা নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, হাঁপানি, ব্রঙ্কাইটিসের মত দীর্ঘমেয়াদি রোগের দিকে নিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের সর্বশেষ গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের কম বয়সী ১৯,০০০-এরও বেশি শিশু বায়ু দূষণের কারণে মারা যায়। গৃহস্থালি বায়ু দূষণ: বিশেষ করে কাঠ, গোবর এবং অন্যান্য কঠিন জ্বালানি…
দেশের খুচরা বাজারে ‘বৈধ-অবৈধ সহাবস্থানে’ চলছে রমরমা ওষুধ ব্যবসা। অভিজাত এলাকা থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত ওষুধের দোকানের ছড়াছড়ি থাকলেও খোঁজ নিয়ে জানা গেছে, এসব ফার্মেসির অর্ধেকেরই ওষুধ বিক্রির অনুমতি নেই। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১১৮। এর মধ্যে অর্ধেকের নিবন্ধন নেই। আবার নিবন্ধন আছে, এমন এক লাখের মতো ফার্মেসি ১০ থেকে ১৫ বছর ধরে তাদের লাইসেন্স নবায়ন করেনি। এর বাইরে আড়াই লাখের মতো ফার্মেসির ওষুধ বিক্রির কোনো অনুমতিই নেই। আর এমন অবৈধ ফার্মেসি ঢাকাতেই আছে প্রায় এক লাখ। ২০২১ সালে জাতীয় সংসদে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, দেশে চিহ্নিত লাইসেন্সবিহীন ওষুধের দোকান…
এক সময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু ‘গণভবন’ বদলে যাচ্ছে। জনরোষের মুখে কার্যত ধসে পড়া এ ভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপ দিতে কাজ চলছে পুরোদমে। এখানেই জীবন্ত হয়ে উঠবে জুলাই আন্দোলনের ইতিহাস, বিজয়-বিষাদের স্মৃতি। অন্তর্বতী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, জুলাই আন্দোলনের স্মৃতি বাঁচিয়ে রাখতে গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৫ আগস্ট উদ্বোধন হতে পারে। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদের উত্তর কোণে অবস্থিত গণভবন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানেই বসবাস করতেন। অন্য সময়ে সরকার প্রধানরা বসবাস করতেন অন্যত্র। তবে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এখানে বসবাস শুরু করেন। মাঝে সরকারে না থাকায় তিনি…

