কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকাগামী একটি ফ্লাইট। শুক্রবার বিজি-৩০৬ ফ্লাইটটি নির্ধারিত রিফুয়েলিংয়ের জন্য রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর এই সমস্যা শনাক্ত হয়। এতে বিপাকে পড়েছেন আড়াই শতাধিক যাত্রী। যাত্রীদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি রোমে অবতরণ করে। জ্বালানি নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি আর উড্ডয়ন করতে পারেনি। দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অপেক্ষা করতে হওয়ায় শিশু ও বয়স্কসহ অনেক যাত্রী অসুস্থ বোধ করতে শুরু করেন। শুরুতে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। দীর্ঘ দুর্ভোগের…
Author: টাইমস রিপোর্ট
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার শান্তিরহাট বাজারে আগুনে একটি বেকারির প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে বাজারের বড়ইতলী সড়কে অবস্থিত শহীদ বেকারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সকাল থেকে টানা মুষলধারে বৃষ্টির মধ্যেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বেকারিতে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালান। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বেকারির যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত পণ্যসহ…
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন, তাতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ওই মঞ্চ থেকে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে বলা কথা ভারত সরকার সমর্থন বা অনুমোদন করে না বলেও জানানো হয়েছে। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন। গত বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। এই আয়োজন নিয়ে বাংলাদেশ সরকার আগেই আপত্তি জানিয়েছিল এবং সতর্ক করেছিল, ভারতের মাটিতে…
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। পরিবারের জন্য দুমুঠো খাবারের ব্যবস্থা করতে বগুড়ার এরুলিয়ার ‘কামলার হাটে’ জড়ো হয়েছিলেন একদল মানুষ। তাদের মধ্যে সাতজন বাড়িতে ফিরেছেন নিথর হয়ে। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই সেখানে কাজের খোঁজে আসা মানুষের জীবনে নেমে আসে আঘাত। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাটে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়। সাপ্তাহিক ছুটির এই দিনটিতে সড়কে ঝড়েছে বহু প্রাণ। বগুড়াতেই আরও একটি দুর্ঘটনা স্বামী স্ত্রী এবং সিলেটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হানায় নয়জন। ‘স্বপ্নের হাটে’ রক্তের বন্যা এরুলিয়ার হাটটি বগুড়াতে হলেও এখানে উত্তরের আরও দূরের জনপদ গাইবান্ধা, রংপুর,…
প্রশাসনিক হস্তক্ষেপ, সিদ্ধান্ত নিতে বাধা এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শেখ জিসান আহমেদ। শুক্রবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের এসব কারণ তুলে ধরেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে দেওয়া অপর এক পোস্টে আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান। ফেসবুক পোস্টে জিসান উল্লেখ করেন, তিনি কোনো রাজনৈতিক দল বা প্যানেলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর স্বাধীনভাবে কাজ করার প্রত্যাশা করেছিলেন এবং সে পরিবেশ না পেলে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত আগে থেকে নেওয়া ছিল। অভিযোগ তুলে…
ফেসবুকে জুলাই আন্দোলন ঘিরে বিতর্কিত মন্তব্য প্রকাশের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শারাফাত শারিক রোহান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। বুধবার দুপুরে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল থেকে তাকে প্রক্টর অফিসে নেওয়া হয় এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানায গেছে, রোহানের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত দুটি পোস্ট ঘিরে ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হয়। এক পোস্টে তিনি জুলাই আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ ও ‘জুলাই মুরতাদ’ বলে উল্লেখ করেন। অন্য পোস্টে মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে মতামত প্রকাশ করেন। পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা…
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্মরণ র্যালি, প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য মো. আমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক জিএম মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ও দিবস উদযাপন…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগে জড়িত থাকার অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্বিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমকে (২) আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান। এ ছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক…
আত্মসমর্পণ ও সাজা ভোগ না করে শেখ হাসিনা কোনোভাবে দেশে প্রবেশ করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফেরার কথা বললেও নির্দিষ্ট বছর উল্লেখ করতে পারেন না। স্পষ্ট করে বলতে চাই, এই স্বৈরাচারী সাজা ভোগ না করে দেশে প্রবেশ করতে পারবেন না। তাকে আত্মসমর্পণ করেই ফিরতে হবে।’ তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার ও সংসদের ২১৩টি আসনের প্রতিনিধিত্বকারী দল হিসেবে…
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেছে। কিন্তু শহীদদের পরিবারের কাছে সময় যেন সেখানেই থমকে আছে। কারও ঘরের একমাত্র উপার্জনক্ষম ছেলে আর ফেরেনি, কোথাও প্রতিদিন পরিষ্কার করা হয় সন্তানের কবর, আবার কোনো মা এখনো বিশ্বাস করতে পারেন না–যে ছেলে একদিন সকালে বের হয়েছিল, সে আর কোনো দিন ফিরবে না। বিচার পাওয়ার অপেক্ষাও শেষ হয়নি তাদের। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন মোহাম্মদ সজীব। অভাবের সংসারে বাবার কাঁধের বোঝা কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একটি রঙের দোকানে চাকরি নিয়েছিলেন। এক বছর তিন মাস ধরে বাড়ি ফেরেননি। ঈদেও না। কথা ছিল, ২০২৪ সালের জুলাইয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হয়নি। জুলাই…

